নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে বরখাস্ত করেছে বিসিবি। গত মাসের শেষদিনে রাসেল ডোমিঙ্গোর হাতে চাকরীচূত করার চিঠি পৌছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রোটিয়া এই কোচের সঙ্গে চুক্তি হয়েছে দুই দফায়৷ নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত ছিল প্রথম দফার চুক্তি। তারপর থেকেই হয় দ্বিতীয় দফার চুক্তি। দ্বিতীয় দফার চুক্তি থেকেই যেখানে রাসেল ডোমিঙ্গোকে এক বছরের গ্যারান্টেড পিরিয়ড সাপেক্ষে মাসিক কর বাদ দিয়ে ১৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হতো বিসিবিকে৷ সেটাই ছিল ঝামেলা। কিন্তু বিসিবি সেই পথে যেতে রাজি নয়। বরং, আগের চুক্তির শেষ দিন-ই বরখাস্ত করেছে রাসেল ডোমিঙ্গোকে। যে চুক্তির নিয়ম অনুসারে রাসেল ডোমিঙ্গোকে বোর্ড যে কোন সময় শর্তবিহীনভাবে বরখাস্ত করতে পারবে। বিসিবি সেই পথেই হেঁটেছে।
বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের স্বাক্ষরিত বরখাস্তের চিঠি যাবার পর খবর প্রকাশ হয়েছে গনমাধ্যমটিতে। বিসিবির একজন পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি ডেইলি স্পোর্টসবিডিকে জানিয়েছেন, ” মূলত আইনজীবীর সাথে কথা হয়েছে, এরপর আমরা দেখলাম যে এখানে একটা সুযোগ আছে যেটাতে উনাকে শুধুশুধু বেতন দিতে হবে না। সেইভাবেই সবকিছু এগোচ্ছে’
যদিও ঘটনার তিনদিন পরেও মুখ খোলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিষয়টি জানুয়ারি পর্যন্ত করতে হবে জানান। বরং কোনক্ষেত্রে বলেছেন ইঙ্গিত দিয়ে, খেলোয়াড়দের অনেকে রাসেলকে কোন সমস্যা না মনে করলে খুব বেশি করবার থাকছে না বোর্ডের।
দলের সাথে নিউজিল্যান্ডও যাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গো তবে তারপর আর তাকে দেখা যাবে না টাইগার ড্রেসিংরুমে। এইদিকে বরখাস্তের চিঠির বিপরীতে আপিল করবারও সুযোগ আছে রাসেল ডোমিঙ্গোর।
