নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জল্পনা-কল্পনার পর গতকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিশ্চিত করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পুরনো সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সফর নিশ্চিত হওয়ার পর অবশ্য সূচিতে কিছুটা ঘটেছে। নয়া সূচি অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে। যা ‘বক্সিং ডে’ টেস্ট নামে বিবেচিত হবে।
আর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ৯ ডিসেম্বর রওনা হবার কথা ছিল ভারতের। কিন্তু সফর এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। তাই ভ্রমণ সূচিতে পরিবর্তন হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাচের ভেন্যু চূড়ান্ত করা হবে।
সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
