বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এখনো মাঠে গড়ায়নি। প্রথম দিন আলোক স্বল্পতার কারণে ৩৩ ওভার বাকি থাকতেই সমাপ্ত টানতে হয়েছে। তাই আজ খেলা শুরু হওয়ার কথা ৩০ মিনিট আগে। কিন্তু দ্বিতীয় দিনও মাঠে বৃষ্টির বাগড়া।

ঢাকা টেস্টের প্রথম দিনে বাবর আজম ও আজহার আলির ব্যাটে সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। প্রথম দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ৫৭ ওভারে দুই উইকেটে ১৬১ রান। ৯৯ বলে ৬০ রানে অপরাজিত রয়েছেন বাবর আজম। ১১২ বল খেলে ৩২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন আজহার আলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »