নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান আগেই বলেছিলেন, পারিবারিক কারণে যেতে চান না আসন্ন নিউজিল্যান্ড সফরে। কিন্তু সেটা যেহেতু বিসিবিকে লিখিতভাবে জানাননি, আজ তাঁকে রেখেই দুই টেস্টের সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব।
বিসিবির বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার পর পরই আনুষ্ঠানিক চিঠিতে নিউজিল্যান্ড না যাওয়ার কথা বলেন সাকিব। এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
