নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম দুই দিনের মধ্যেই ক্রিকেট বিশ্ব দেখলো চরম দুই নাটকীয়তা!
চলতি এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতের পুরো ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছিলেন কিউয়ী স্পিনার এজাজ প্যাটেল।ইতিহাস গড়ে প্রথম ইনিংসে একে একে ভারতীয় ১০ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই স্পিনার।
৪৭ ওভার বল করে ১১৯ রান খরচায় ভারতীয় পুরো ব্যাটিং লাইনাপের (১০) উইকেট নিজের ঝুলিতে নেন এজাজ। এজাজের ধ্বংসযজ্ঞের দিনেও মায়াক আগারওয়াল (১৫০),অক্ষর প্যাটেল (৫২), শিভমান গিল (৪৪) এর কল্যানে প্রথম ইনিংসে ৩২৫ রান তোলে ভারত।
একাই ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সবকটি উইকেট নেওয়া এজাজ প্যাটেল কি জানতেন তার এতবড় কীর্তির দাঁতভাঙ্গা জবাবটা হাতেগোনা কয়েক ঘন্টার মধ্যেই দিয়ে দিবে ভারত?
এজাজ ঘূর্ণিতে ভারতকে ধসানোর পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র কয়েক ঘন্টায় ধসে পড়ে কিউয়ীরাও। অশ্বিন,সিরাজ ও আক্ষরের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
এই যেন এজাজ প্যাটেলের ১০ উইকেটের ইটের বদলে, ভারতীয় স্কোয়াডের তীব্র গতির পাটকেল!
