নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং করতে নেমে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে কিছুটা ভাল অবস্থানে থেকেই মধ্যাহ্ন বিরতিতে গেছে মমিনুল বাহিনী।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারী পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৮ রান। টাইগারদের হয়ে উইকেট দুটি নিয়েছেন তাইজুল ইসলাম।
মিরপুরে সিরিজের শেষ টেস্ট ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান।
ইনিংসের ১৮তম ওভারে আব্দুল্লাহ শফিকের (২৫) উইকেট নিয়ে টাইগার স্কোয়াডে ব্রেকথ্রু এনে দেন তাইজুল। এরপর মধ্যাহ্ন বিরতির আগে তাইজুলের দ্বিতীয় শিকার প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আবিদ আলী (৩৯)।
তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের কল্যানে ভাল অবস্থানে থেকেই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
উল্লেখ্য, তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।ওপেনার সাইফ হাসানের পরিবর্তে আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে অনু-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়ের। চোট কাটিয়ে আজকের ম্যাচে দলে ফিরেছেন দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।আবু জায়েদ রাহির পরিবর্তে দীর্ঘ দিন পর আবারো দলে ফিরেছেন পেসার খালেদ আহম্মেদ।
একাদশে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোরঃ (মধ্যাহ্ন বিরতি)
পাকিস্তানঃ ৭৮-২ (৩১)
আবিদ আলীঃ ৩৯
আব্দুল্লাহ শফিকঃ ২৫
তাইজুলঃ ১১-৩-২৮-২
