রোহিতকে আউট করার বুদ্ধি শাহীনকে আমি দিয়েছিলামঃ রমিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে ১৩বারের দেখায় প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে তারা। আর এই অভাবনীয় জয়ের অন্যতম রূপকার ছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের পর অধিনায়ক বিরাট কোহলিকেও সাজঘরে পাঠান শাহিন। এর মধ্যে রোহিতকে রীতিমতো নাস্তানাবুদই করেছিলেন এ তরুণ বাঁহাতি পেসার।

আর রোহিতকে আউট করার কৌশল পাকিস্তান দলকে বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা। বিশ্বকাপ খেলতে বাবর আজমরা দেশ ছাড়ার আগেই রমিজ এটি বলেছিলেন।

রোহিতকে আউট করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাকে (বাবর) বলতে পারি রোহিতকে কীভাবে আউট করতে হবে। শর্ট লেগ এবং থার্ডম্যানে ফিল্ডার রেখে শাহিনকে দ্রুতগতির ইনসুইং ইয়র্কার করতে বলবে। সিঙ্গেল আটকে রেখে তাকে স্ট্রাইকে রাখবে। এভাবেই আউট করতে পারবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »