নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১’ এর তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমী।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর ব্যবস্থাপনায় ক্ষুদে ফুটবলারদের নিয়ে জাকজমক এই
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে বসুন্ধরা কিংস, এবং সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

রাজধানীর পল্টনের ‘আউটার’ স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারনী ম্যাচে সানরাজার্স ফুটবল একাডেমীকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভৈরব ফুটবল একাডেমী। টানটান উত্তেজনাকর ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমনে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।ট্রাইবেকারেও দুই দলের স্কোর লাইন সমান হলে খেলা গড়ায় সাডেন ডে তে। সাডেন ডে তে গড়ানো সময়ে, সেখানে গোল মিস করে সানরাইজার্স। ভৈরবের বিজয়ের পা থেকে আসা জয়সূচক একমাত্র গোলে ম্যাচ নিজেদের করে নেয় ভৈরব ফুটবল একাডেমি।ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভৈরবের গোলরক্ষক তারেক। ফেয়ার প্লে ট্রফি পেয়েছেন <span;>ফুটবল একাডেমী রাঙামাটির সুইহলামাং।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া ফুটবল একাডেমীর শাহরিয়ার। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সানরাজার্স ফুটবল একাডেমীর অধিনায়ক ইকরাম।
সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়ার ইয়াসিন।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) এর সভাপতি কাজী শহিদুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন ও বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
