ডমিঙ্গোকে বরখাস্ত করেছে বিসিবি?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশের হেড কোচ হিসেবেই যাচ্ছেন রাসেল ডমিঙ্গো তবে সেই সিরিজ দিয়েই সমাপ্ত হতে যাচ্ছে রাসেল ডমিঙ্গের অধ্যায়!

গত ১ ডিসেম্বর থেকে বিসিবির সঙ্গে তার দুই বছরের নতুন চুক্তি কার্যকর হয়ে যাওয়ার কথা। যে চুক্তির প্রথম এক বছর ‘গ্যারান্টিড’ বলে ডমিঙ্গোকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও ছিল বিসিবির। এক মাস কাজ করিয়ে বিদায় করলে দিতে হতো বাকি ১১ মাসের বেতনও, যা এক লাখ ৮৭ হাজার ইউএস ডলারের মতো। তবে আইনজীবীদের সঙ্গে কথা বলে বিস্তর এই ব্যয় এড়ানোর পথও বিসিবি খুঁজে বের করেছে বলে জানিয়েছেন সংস্থার এক পরিচালক।

ভিন্ন পথের সন্ধান পেতেই অবশ্য আর বিলম্বও করেনি বিসিবি। ডমিঙ্গোকে এভাবে বরখাস্ত করার সিদ্ধান্তে আইনগত ঝামেলায় পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন আইনজীবী, ‘আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েই নিয়েছি। সে জন্যই চিঠিতে তারিখ ৩০ নভেম্বর দেওয়া। আগের চুক্তির ১৮.১ ধারায় বলা আছে, বিসিবি কোনো কারণ ব্যাখ্যা না করেই তাকে যখন-তখন টার্মিনেট করতে পারবে। সে ক্ষেত্রে অবশ্য তাকে তিন মাসের বেতন দিতে হবে। আগের চুক্তি অনুযায়ী যে টাকা হয়, তা আমরা তাকে দিয়েও দেব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »