টিম পেইনের জায়গাই সুযোগ পেলেন অ্যালেক্স ক্যারি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের আগেই নেতৃত্ব ছেড়েছেন নিয়মিত অধিনায়ক টিম পেইন৷ একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেও৷ যে কারণে অ্যাশেজ সিরিজে টিম পেইনের স্থলাভিষিক্ত হচ্ছেন উইকেট-রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।

টিম পেইন সরে দাঁড়ানোর পর পরই আলোচনা শুরু হয়ে গিয়েছিল, পেইনের জায়গাই কে খেলবেন সেটা নিয়ে৷ অবশেষে আনুষ্ঠানিকভাবে সে প্রশ্নের উত্তর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা নিশ্চিত করেছে, টিম পেইনের অনুপস্থিতিতে অ্যালেক্স ক্যারি পালন করবেন উইকেটের পিছনের দিকটা সামলানোর দায়িত্ব৷

অ্যালেক্স ক্যারি অ্যাশেজ সিরিজের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত৷ জানিয়েছেন,’‘এমন একটা সুযোগ পাওয়ায় আমি যারপরনাই খুশি৷ এতো বড় একটা সিরিজের দলে সুযোগ পাওয়াটা অবশ্যই বিশেষ কিছু৷ আমি নিজের সর্বোচ্চটা দিয়ে অস্ট্রেলিয়া দলকে অ্যাশেজ জয়ে সাহায্য করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »