নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অগাস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টেইটকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারও চুক্তি ছিল এই বছরের শেষ পর্যন্ত। কিন্তু এর আগেই তাৎক্ষণিকভাবে সরে দাঁড়ালেন তিনি।
অল্প এই সময়ে দেখা আফগান তরুণ পেসারদের বেশ মনে ধরেছে টেইটের। তার মতে, উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির পেস বোলিং বিভাগের।
“দলটির সঙ্গে কাজ করা উপভোগ করেছি, বিশেষ করে তরুণ আফগান ফাস্ট বোলারদের সঙ্গে, যাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি দারুণ ভবিষ্যৎ রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ক্রিকেটীয় মস্তিস্কের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া পরম আনন্দের।”
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেন টেইট। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৯৫টি। ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বলের রেকর্ড তার।
অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন টেইট। ওয়েস্ট ইন্ডিজে হওয়া ওই টুর্নামেন্টে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। আসরে তার চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কেবল তার সতীর্থ গ্লেন ম্যাকগ্রা।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা টেইট ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল-টু সনদপ্রাপ্ত কোচ। এর আগে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসে আর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সে।
