নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। এদিকে, সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আগামী শনিবার (৪ ডিসেম্বর)। তবে এই ম্যাচ খেলা অনিশ্চিত বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান।
চট্টগ্রাম টেস্টের পর সাইফ হাসান টাইফয়েডে আক্রান্ত হয়েছে। টাইফয়েডে আক্রান্ত হয়েও দলের সঙ্গ ছাড়েননি সাইফ। দলের সঙ্গেই চট্টগ্রাম থেকে ঢাকা পৌছাবেন তিনি। যদিও, সাইফ বর্তমানে মেডিকেল টিমের অধীনে থেকে চিকিৎসা নিচ্ছেন। টাইফয়েড আক্রান্ত হওয়ায় ঢাকা টেস্টের জন্য তাকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সাম্প্রতিক সময়ে সাইফের পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে ঢাকা টেস্টে দলের ভাবনায় থাকতেন কিনা এটা নিয়েও সন্দেহ ছিল। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৪ ও ১৮ রান করে আউট হয়েছেন। পাকিস্তানের পেসারদের সামনে সাইফ ছিলেন ভীষণ নড়বড়ে।
ঢাকা টেস্টে সাইফ না থাকলে দেখা যেতে পারে নাঈম শেখকে। টি-টোয়েন্টি দলে নিজের জায়গা পোক্ত করা নাঈম এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডে। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা টেস্টে নাঈমের অভিষেক হতে পারে।
