নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের পরবর্তী মৌসুম উপলক্ষে আজ ক্রিকেটারদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কোন দল কাকে ধরে রাখবে সেটা আজকেই ফাইনাল করতে হবে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার নিশ্চিত যে, সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে রাখবে না। এ বছরের আইপিএলে তাকে দল থেকে বাদ দেওয়ায় হায়দরাবাদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক খারাপ হয়।
এ বছরের আইপিএলে ওয়ার্নারের অধিনায়কত্ব কেড়ে নেয় হায়দরাবাদ। ৬ ম্যাচে ১৯৩ রান করা ব্যাটারকে একাদশ থেকেও বসিয়ে দেওয়া হয়। আইপিএলের প্রতি আসরে রানের বন্যা বইয়ে দেওয়া হায়দরাবাদকে আইপিএল জেতানো অধিনায়ক এবারই চরম ব্যর্থ হয়েছেন।
কেইন উইলিয়ামসনকে ১৪কোটি দিয়ে রেখে দিলো হায়দরাবাদ।
