তাইজুল অসাধারণ, অন্যদের অনুপ্রেরণা হতে পারেঃ মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। তবে প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসে লিটন দাস ও মুশফিকুর রহিম যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে ম্যাচ দীর্ঘায়িত হলেও নিয়ন্ত্রণে ছিল না কখনোই। টপ অর্ডারে ব্যাট করা সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত কিংবা অধিনায়ক মুমিনুল হক নিজেও রান করতে না পারায় আক্ষেপ ফুটে উঠেছে তার কণ্ঠে।

প্রথম ইনিংসে সমান ১৪ রান করে ফিরেছেন সাদমান, সাইফ ও শান্ত। ৬ রান করেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে সাদমান ফেরেন এক রানে, সাইফ ১৮ রানে এবং শান্ত-মুমিনুল ফেরেন শূন্য রানে। দুই ইনিংসে এমন ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো যে কতটা কঠিন সেটা নিশ্চয়ই অনুমেয়। তবে লিটন-মুশফিকে সেটা সম্ভব হলেও তা ম্যাচ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ঠ ছিল না।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি বলব আমার আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। চার নম্বরে যদি বড় ইনিংস খেলতে পারতাম, তাহলে ভালো দিক যেতে পারতাম। টেস্ট তো বটেই যেকোনো ফরম্যাটে ১০ ওভারের মধ্যে যদি ৪ উইকেট হারিয়ে ফেলেন তাহলে যতই চেষ্টা করেন মোমেন্টাম দুই-তিনশো জুটি করলেও বিশাল রান হবে না। ফ্ল্যাট উইকেটে ৩৩০ করে বোলিং করা কঠিন। তাও তাইজুল খুব ভাল করেছিল বলে আমরা ফিরতে পেরেছিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »