নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পাওয়া ইয়াসির আলী রাব্বি ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে দলের সাথে এখনই যোগ দিতে পারছেন না তরুণ এই ক্রিকেটার।
মাথায় আঘাত পাওয়ায় ইয়াসির চট্টগ্রাম নগরীর ইমপেরিয়াল হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন। ঝুঁকিমুক্ত হওয়ায় আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে যেহেতু চিকিৎসা-সতর্কতার জন্য তাকে জৈব সুরক্ষা বলয় ছাড়তে হয়েছে, তাই চট্টগ্রাম থেকে দলের সাথে ঢাকা ফেরা হবে না। কাল বুধবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে চার্টার্ড ফ্লাইট ঢাকায় উড়াল দেবে। সেখানে অবশ্য ইয়াসির থাকছেন না।
