নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হিসেবেটা গানিতিক ভাবেই করা যাক।
‘জিরো’টু দি পাওয়ার ফাইভ’ “প্লাস” ‘সাদমান ইসলাম অনিক’ = ১ রান !!
‘জিরো’টু ‘দি’ পাওয়ার ফাইভ’: (নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ,তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।)
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে এই ৫ “টাইগার” মিলে দলের স্কোর বোর্ডে কোন রান’ই জমা করতে পারেননি। যার ফলে গানিতিক নিয়মে সবার রানের যোগফল গিয়ে দাঁড়িয়েছে শূন্য (০)।
সাদমান ইসলাম অনিকঃ ১ রান!
ওপেনার সাদমান ইসলাম অনিকের ব্যাট থেকে আসা একমাত্র রানের কল্যানে এই ৬ ব্যাটসম্যানের রানের সমষ্টি ১।
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে এইভাবেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে টাইগাররা। যার ফলে প্রথম ইনিংসে লিড পেয়েও, লজ্জাজনক হারের দারপ্রান্তে দাঁড়িয়ে মমিনুল বাহিনী।
প্রথম ইনিংসে লিটন-মুশফিকের ব্যাটে চড়ে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। ৪৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে সুযোগ ছিল, দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে খেলে সফরকারীদের সামনে চ্যালেঞ্জিং একটি লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়ার। কিন্তু সেটা আর হলো কই? ৫ ব্যাটসম্যান তো রানের খাতাই খুলেননি, আর অনিকের ব্যাট থেকে আসা ১ রান সহ ৬ জনের সম্মেলিত সংগ্রহ ১ রান।

আগের ইনিংসে ‘সেঞ্চুরিয়ান’ “লিটন দাশের” ব্যাট হেসেছে দ্বিতীয় ইনিংসেও। প্রথম ইনিংসে ১১৪ রান করা লিটন, এই ইনিংসেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম অর্ধশতক। এই ইনিংসেও লিটনের ব্যাট থেকে আসে ৫৯ রান। এছাড়া নিজের অভিষেক টেস্ট খেলতে নামা ‘ইয়াসির রাব্বি’ রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে দলের স্কোর বোর্ডে জমা করে দিয়ে গেছেন ৩৬ রান। রাব্বির পরিবর্তে কনকাশন সাবঃ হয়ে ব্যাট করতে নামা নুরুল হাসান সোহান করেন ১৫। এছাড়া সাইফ হাসান (১৮), মুশফিকুর রহিম (১৬) মেহেদী হাসান মিরাজ (১১) এর কল্যানে, খাবি খেতে খেতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান তোলে বাংলাদেশ। যার ফলে সফরকারীদের সামনে লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২০২ রানের।
জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানী ব্যাটসম্যানরা হেসেখেলেই এগিয়ে যাচ্ছে জয়ের বন্দরে।দিনশেষে ২০২ রানের লক্ষ্যমাত্রা থেকে মাত্র ৯৩ রানের দুরত্বে সফরকারীরা। দুই ওপেনার, আব্দুল্লাহ শফিক ও আবিদ আলীর জোড়া অর্ধশতকে, বীনা উইকেটে ১০৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাবর বাহিনী।আগামীকাল ৫ম ও শেষ দিনে জয়ের জন্য ৯৩ রানের মামুলী লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান।
