নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তৃতীয় দিন শেষে ম্যাচ প্রায় সমতায়। ৬ উইকেট হাতে নিয়ে কেবল ৮৩ রানে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে চতুর্থ দিন ব্যাট করছে মুমিনুল হকের দল।
লিটন-আবু জায়েদকে ফিরিয়ে আফ্রিদির পাঁচ
নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। শাহিন শাহ আফ্রিদির চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন এলবিডিব্লিউ হয়ে। দুই বল পর আবু জায়েদ চৌধুরিকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নিলেন আফ্রিদি।
ওভারের শুরু থেকে রাউন্ড দা উইেকেটে বোলিং করা বাঁহাতি এই পেসারের ভেতরে ঢোকা বল লিটনের ব্যাটের কানা এড়িয়ে ছোবল দেয় প্যাডে। রিভিউ নিয়েছিলেন ব্যাটসম্যান কিন্তু কাজ হয়নি।
৮৯ বলে ৬ চারে ৫৯ রান করেন লিটন।
আফ্রিদির শর্ট বল আবু জায়েদের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। সঙ্গে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।
