৯ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ‘দেড়শ’ উইকেটের ক্লাবে তাইজুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নবম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখালেন তাইজুল ইসলাম। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েছেন সাদা পোশাকে স্পিন আক্রমনের অন্যতম ভরসা তাইজুল ইসলাম।

১৪৭ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্ট খেলতে নামেন তাইজুল। এই ক্লাবে ঢুকতে তাইজুলের প্রয়োজন ছিল ৩ উইকেট। দিনের শুরুতে সফরকারীদের ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হানেন এই স্পিনার।তৃতীয় দিনের শুরুতে স্কোর বোর্ডে মাত্র ১ রান তুলতে তাইজুলের শিকার হন আগের দিনে অর্ধশতক তুলে নেওয়া ওপেনার আব্দুল্লাহ শফিক।

এরপর উইকেটে আসা নতুন ব্যাটসম্যান আজহার আলীকে রানের খাতা খোলার আগেই ‘গোল্ডেন ডাক’ এর স্বাদ দিয়ে প্যাভিলিয়নে ফেরান তাইজুল। এরপর ৮ রান করা ফুয়াদ আলমের উইকেট তুলে নিয়ে ৯ম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১৫০ রানের ক্লাবে নাম লেখান এই স্পিনার।

এই প্রতিবেদন লেখার  সর্বশেষ সময় অনুযায়ী এই ইনিংসে  তাইজুলের শিকার ৬ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »