ঢাকা টেস্টে খেলতে চান সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ঢাকা টেস্টে ফিরতে উদগ্রীব তিনি। অনুশীলনে ফিরেছেন বাঁ-হাতি অলরাউন্ডার। নিজের ‘মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি’তে কোচ সালাহউদ্দীনকে নিয়ে কাজ শুরু করেছেন।

শুক্রবার অনুশীলন করেছেন সাকিব। কালও নিজের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন। জানা গেছে, স্বচ্ছন্দে অনুশীলন করেছেন সাকিব। কোনো জড়তা অনুভব করছেন না। তবে ঢাকা টেস্টে খেলার ব্যাপারে এখনই ছাড়পত্র পাচ্ছেন না। তাকে আবার ফিটনেস টেস্ট দিয়ে খেলার অনুমতি পেতে হবে। টি ২০ বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। চট্টগ্রাম টেস্টে দলে থাকার পরও তিনি খেলতে পারেননি শতভাগ ফিট না হওয়ায়। আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ঢাকা টেস্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »