নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারী পাকিস্তান। ২য় দিনের দ্বিতীয় সেশন শেষে বীনা উইকেটে ৭৯ রান তুলে চা বিরতিতে গেছে পাকিস্তান।
৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে ভালই জবাব দিচ্ছে পাকিস্তান। দ্বিতীয় সেশন শেষে এখনো পাকিস্তানী ওপেনাদের জুটি ভাঙতে পারেনি টাইগার বোলাররা। চা বিরতিতে যাওয়ার আগ অব্দি আবিদ আলীর অর্ধশতকের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে বীনা উইকেটে ৭৯ রান তুলেছে পাকিস্তান। এছাড়া আরেক ওপেনার শফিউল আব্দুল্লাহ উইকেটে অপরাজিত আছেন ২৭ রানে।
দ্বিতীয় সেশন শেষে এখন অব্দি উইকেটের দেখা পাইনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ২৫৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান।
