নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের ফরম্যাট দিনে দিনে আরও ছোট হয়ে আসছে। টি-টোয়েন্টির পর শুরু হয়েছে টি-টেন ক্রিকেট লিগ। যদিও এটা আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পায়নি। ভবিষ্যতে হয়তো পেয়েও যেতে পারে। টি-টোয়েন্টি ফরম্যাটের অবিসংবাদিত ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের কাছে এখন আর ২০ ওভারের ক্রিকেট উপভোগ্য মনে হচ্ছে না। তিনি নজর দিয়েছেন ১০ ওভারের ক্রিকেটে। গেইলের মতে, ওপেনারদের সতর্ক ব্যাটিং টি-টোয়েন্টির মজাটাই নষ্ট করে দিয়েছে!
গেইল আরও বলেন, ‘আমার মনে হয় টি-১০ ক্রিকেটে যা হচ্ছে, টি-টোয়েন্টির শুরুটাও এমনই হয়েছিল। প্রথম ওভার থেকে ব্যাটাররা চালিয়ে খেলতে শুরু করত। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এরপর থেকে অনেক ধীরগতির হয়ে গেছে। টি-১০ ক্রিকেট এসে এখন আবার হিটিংয়ের মান আরেকটু উঁচুতে নিয়ে গেছে। মাঝেমধ্যে টি-টোয়েন্টির ওপেনাররা হয়তো নিজেরা বড় ইনিংস খেলতে চায়।
মাঝেমধ্যে টি-টোয়েন্টির ওপেনাররা হয়তো নিজেরা বড় ইনিংস খেলতে চায়। তাতে প্রথম ছয় ওভারে ওদের ব্যাটে যে আগুন থাকা উচিত, সেটা থাকে না। এখনকার এ ব্যাপারটা আমার ভালো লাগে না। কিন্তু টি-১০ একেবারে ঠিক আছে। আশা করি, সামনে আরও বেশি বেশি টি-১০ ক্রিকেট দেখব।’
