সেঞ্চুরির আগেই ফিরলেন মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি বঞ্চিত মুশফিক। ফিরেছেন ৯১ রানে।

চলতি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শতকের আশা জাগিয়েও মুশফিককে সাজঘরে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। প্রথম দিনের দুটি সেশন পাকিস্তানি বোলারদের শাসন করা মুশফিক দ্বিতীয় দিনের প্রথম সেশনে থামেন ৯১ রানে।

মুশফিক ৯ রানের আক্ষেপে পুড়লেও দারুণ ব্যাট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৬ চারের সাহায্যে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু তাইজুল ইসলাম, রাহী-এবাদতরা দ্রুত আউট হয়ে গেলে সঙ্গীর অভাবে আর ইনিংস বড় করার সুযোগ হয়নি তার।

উল্লেখ্য, এই নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ৪ বার নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন মুশফিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »