বাংলাদেশকে ৩৫০ রানে আটকাতে চান হাসান আলী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দারুন পার্টনারশিপে ২৫৩ রানে পৌছে দেন লিটন দাস ও মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে দুজনই অপরাজিত আছেন।

প্রথম দিনে ১১৩ রান করে অপরাজিত আছেন লিটন সঙ্গে মুশফিকুর রহিম আছেন ৮২ রানে । দুই অপরাজিত ব্যাটসম্যান যেভাবে খেলছেন বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্ন দেখতেই পারে। যদিও দ্বিতীয় দিনে পাকিস্তানের লক্ষ্য কি হবে সেটা জানিয়ে দলটির পেসার হাসান আলী বলেছেন, বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যে থামাতে পারলে দারুণ ব্যাপার হবে।

হাসানের বলেন, ‘আমার মনে হয়, ওরা ভালো অবস্থানে আছে। ২৫৩ রানে দিন শেষ করেছে। ক্রিজে এখন দুই জন থিতু ব‍্যাটসম‍্যান আছে, ওরা যেভাবে খেলছে, তাতে যদি ওদের ৩৫০ রানের আগে থামাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ।’

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম দিনের শুরুটা একেবারেই ভালো ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় দিনে বাংলাদেশ দারুণ শুরু করতে চাইবে।

এই দুই থিতু ব্যাটসম্যানের পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আছেন কেবল অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে ব্যাট হাতে দায়িত্ব সামলাতে পারেন তাইজুল ইসলামও। বাংলাদেশের ৪০০ পেরুনো সংগ্রহ অমূলক নয় বটেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »