নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের ছেলে যেন ঘরে অভিষেক হলো, নিজ শহরে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ইয়াসির আলী রাব্বি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে সকাল ১০টায়। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেই মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে এই ম্যাচটি। ইয়াসির আলী রাব্বির অভিষেক হচ্ছে এই ম্যাচে। বাংলাদেশের টেস্ট দলে অনেক আগে সুযোগ মিললেও এই ব্যাটারের খেলার সুযোগ এলো এবারই। দলের সাথে এতদিন ঠিকই ছিল,কিন্তু অভিষেক হতে তার দুই বছর সময় লেগেছে আশা করি সুযোগটা কাজে লাগাবে।
