রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের একজন নায়কঃ কামরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রিয়াদ। অবসরের পর রিয়াদকে বাংলাদেশ ক্রিকেটের নায়ক বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। সীমিত ওভারের ক্রিকেটের জন্য রিয়াদকে শুভকামনাও জানিয়েছেন কামরান।

রিয়াদের অবসরের সিদ্ধান্ত পাল্টাতে পারে অনেকে ধারণা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি।

লাল বলের ক্রিকেট থেকে বিদায় বেলায় এক টুইট বার্তায় রিয়াদ লিখেছেন,’‘আমি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার অভিষেক ও শেষ টেস্টে ম্যাচসেরা হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দারুণ ভ্রমণ। আমি আমার পরিবার, সতীর্থ, কোচ ও বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি।’’

রিয়াদের সেই টুইট রিটুইট করে কামরান লিখেছেন,’‘ভবিষ্যতের জন্য শুভকামনা রিয়াদ। তুমি বাংলাদেশের ক্রিকেটের একজন নায়ক। সাদা বলের ক্রিকেটের জন্য শুভকামনা রইল।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »