বাংলাদেশের কন্ডিশনকে ‘কঠিন’ ও ‘অদ্ভুত’ আখ্যা মুশতাকের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ সিরিজের উইকেট যে সহজ হবে না তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বাবর আজম। সর্বশেষ এবার বাংলাদেশের কন্ডিশনকে অদ্ভুত বললেন দলটির কোচ সাকলাইন মুশতাক।

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উপ-মহাদেশের দল হলেও পাকিস্তানের বিপক্ষেও মন্থর উইকেটে খেলেছে বাংলাদেশ। বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলেও কন্ডিশন নিয়ে খুব একটা খুশি নন পাকিস্তানের হেড কোচ সাকলাইন মুশতাক। পাকিস্তানের এই হেড কোচের কাছে এখানকার কন্ডিশন অদ্ভুতই মনে হয়েছে।

ম্যাচ শেষে তিনি বলেন,”বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
“সংযুক্ত আরব আমিরাতের তুলনায় এখানকার কন্ডিশন অদ্ভুত ছিল। এটা সহজ ছিল না, কিন্তু বোলাররা তাদের পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »