পাকিস্তানের বিপক্ষে লড়াইটা ভিন্ন মনে করেন রোমানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সেই ব্যর্থতার ধারাবাহিকতা অব্যহত রেখে বাংলাদেশ জাতীয়দলের ক্রিকেটাররা। এদিকে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুন জয় চিনিয়ে আনে বাংলাদেশ নারী ক্রিকেটদল। বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতে শুরু করায় দারুণ উচ্ছ্বসিত ম্যাচ সেরা রুমানা আহমেদ

২০২২ সালে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর৷ আর প্রথম কোনো একদিনের বিশ্বকাপে জায়গা করে নিতে এখন জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলছে বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল৷ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সেই বাছাইপর্ব মিশন শুরু করতে পারায় উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল৷

জিম্বাবুয়ের হারারের ওল্ড হারারিয়ান্স মাঠে রোববার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান৷ আগে ব্যাট করে সেই ম্যাচে বাংলাদেশের প্রমীলাদের সামনে ২০২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান৷ তবে, রুমানা আহমেদ ও সালমা খাতুনের দৃঢ়তায় সেই লক্ষ্য ৩ উইকেট ও ২ বল হাতে থাকতে টপকে যায় বাংলাদেশ দল। অষ্টম উইকেট জুটিতে এই দুই ব্যাটার যোগ করেন মোট ৪২ রান৷

একেবারে ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরা রুমানা আহমেদ অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে৷ এর আগে বল হাতে ৪০ রানের খরচায় নিয়েছিলেন ১টি উইকেটও। অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরষ্কারও উঠে তার হাতেই ৷ আর ম্যাচ শেষ তাই নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার।

রুমানা আহমেদ বলেছেন, ‘আমরা অনেকদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এটা আমাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ। আবার খেলছি পাকিস্তানের সঙ্গে কাজেই জেতার অনুভূতি আমাদের দ্বিগুণ। সত্যি কথা বলতে আমরা পাকিস্তানের সঙ্গে সব সময় অন্যরকম খেলার চেষ্টা করি। আর ওদের সঙ্গে শেষ তিনটা ম্যাচের দুটিতেই আমাদের জয় ছিল। কাজেই এই জয়টা অবশ্যই আমাদের প্রাপ্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »