নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েই পাকিস্তান সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে সাকিবের অংশগ্রহণ নিয়ে আর কোন অনিশ্চয়তা নেই বললেই চলে। এর আগে চোটের কারণে সাকিব খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার দিন জানানো হয়, টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে ২২ নভেম্বর। ২১ নভেম্বর দিবাগত রাতে সাকিব দেশে ফিরবেন। এতদিন পরিবারের সদস্যদের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। সাকিব দেশে ফেরার পরই ঘোষণা করা হবে টেস্ট দল।
সাকিবকে তাই ঢাকায় পা রাখার একদিন পরই ধরতে হবে চট্টগ্রামের বিমান। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই একই চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রামে উড়াল দেবে।
