নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অভিষেক টেস্ট ম্যাচেই মাথায় বলের আঘাত পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জেরেমি সলোজানোর। পরবর্তীতে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম টেস্ট খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে অভিষেক হয় ২৬ বছর বয়সী সলোজানের। তবে নিজের অভিষেক ম্যাচে আঘাত পান এই ক্যারিবীয় ব্যাটার।
ঘটনাটি ঘটে প্রথম সেশনের ২৪তম ওভারে। শর্ট লেগে ফিল্ডিং করছিলেন সলোজানোর। ঐ ওভারে চেজের করা শর্ট ডেলিভারিটি পুল করার চেষ্টা করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তবে তার করা শটটিতে বল আঘাত হানে সলোজানের হেলমেটের গ্রিলে। আঘাত হানার পর পরই নিচে লুটিয়ে পড়েন তিনি।
