মাহমুদউল্লাহর কণ্ঠে ব্যাটারদের নিয়ে হতাশা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং ইউনিট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর কণ্ঠেও শোনা গেল সেই হতাশা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এদিনও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ।

ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে গোল্ডেন ডাকের পর ফিরে যান সাইফ। আরেক ওপেনার নাঈমও ২ রানের বেশি করতে পারেননি।

যে কারণে ব্যাটারদের আরও দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়ে ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন,”স্পিন কিংবা পেস, গত ছয় মাস ধরে বোলিং ইউনিট অসাধারণ পারফর্ম করছে। ব্যাটিং ইউনিটের আরও ভালো করতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »