অবসরের সিদ্ধান্ত নিলেন তুষার ইমরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল ২১ নভেম্বর (রবিবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তুষার ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ একটি পোস্টের মাধ্যমে এমনটা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের সর্বশেষ ২০০৭ সালে খেলেছিলেন তুষার। প্রথম শ্রেণি এবং লিস্ট এ ম্যাচে দেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম ভরসার প্রতীক ছিলেন তুষার।

আজ ২০ নভেম্বর (শনিবার) নিজের ফেসবুকে খুলনা বিভাগের এই ব্যাটার লেখেন,”আগামীকাল প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »