নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন মার্টিন গাপটিল। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে এই রেকর্ড করলেন এই ডান হাতি ব্যাটার।
ম্যাচ শুরুর আগে কোহলীর থেকে ১০ রান পিছিয়ে ছিলেন গাপটিল। প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারকে ১৪ রান মারেন তিনি। তার সাথেই টপকে যান কোহলিকে। শেষ পর্যন্ত ১৫ বলে ৩১ রান করে দীপক চাহারের বলে আউট হন গাপটিল।
১১১টি টি২০ ম্যাচে ৩ হাজার ২৪৮ রান হল গাপটিলের। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান করেছেন তিনি। অন্য দিকে ৯৫টি২০ ম্যাচে ৩ হাজার ২২৭ রান রয়েছে কোহলির। কোনো শতরান না করলেও ২৯টি অর্ধশতরান রয়েছে তার দখলে।
টি২০-তে রানের তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের বর্তমান টি২০ অধিনায়ক রোহিত শর্মা। তার রান ৩ হাজার ৮৬। কোহলি বর্তমান সিরিজে না থাকায় তার কাছেও সুযোগ রয়েছে ব্যবধান কমানোর। তালিকায় চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার টি২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (২ হাজার ৬০৮) ও আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (২ হাজার ৫৭০)।
