নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে মাঠে নামছে পাকিস্তান। আর এই জন্য বাবর আজমকে অধিনায়ক করে ১২ সদস্যের একটি দল ঘোষণা করেছে দেশটি।
আগামীকাল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। একদিন বিরতি দিয়েই ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে দুই দল।
পাকিস্তানের ‘১২’ সদস্যের দল –
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
