ভারতে টি-টোয়েন্টি খেলবেন না উইলিয়ামসন, অধিনায়ক সাউদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিতে ভারতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ম্যাচের এই সিরিজে কিউইদের অধিনায়কত্ব করবেন টিম সাউদি।

বুধবার জয়পুরে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত ও নিউ জিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি সোমবার জয়পুরে পৌঁছায়। ১৯ নভেম্বর রাঁচিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, আর শেষ ম্যাচ ২১ নভেম্বর কলকাতায়।

দুই সিরিজেই কাইল জেমিসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারকে খেলতে পারেন। এছাড়া ডান কাফ ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা লকি ফার্গুসন সেরে উঠেছেন এবং টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যেতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »