বিমানবন্দরে বাজেয়াপ্ত হার্দিকের ‘৫’ কোটি রুপির ঘড়ি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিছুদিন ধরে নিজের ফর্ম নিয়ে লড়াই করছেন তিনি। এবার মাঠের বাইরেও নিজেকে সমস্যায় ফেলেছেন।

জানা গেছে, বিশ্বকাপ খেলে আমিরশাহি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দুটি ঘড়ি জব্দ করেছে কাস্টমস বিভাগ। ঘড়ি দুটির মূল্য ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকা। এমন দামি ঘড়ি দুটির কোনো রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দুটির কথা উল্লেখও করেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ঘড়িগুলোর ব্র্যান্ডও সম্পর্কেও জানা যায়নি।

দামি ঘড়ির প্রতি হার্দিকের অনেক আগ্রহ। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা দেখিয়েছেন। এখন ফিটনেস নিয়ে সমস্যার প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপেও হার্দিক পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলেও নেই তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »