তাসকিনের প্রেরণা পাকিস্তানি পেসার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভবিষ্যতে বিশ্বমানের একজন বোলার হওয়ার স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ। সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া বাংলাদেশের এ তারকা পেসার আসন্ন সিরিজে পাকিস্তানি পেসারদের কাছ থেকে পরামর্শ নিতে আগ্রহী।

সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে তাসকিন বলেন, ঐতিহাসিকভাবেই পাকিস্তান থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসে। ওদের চেয়ে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে আছি। যেহেতু একসঙ্গে সিরিজ খেলব, সুযোগ হলে ওদের সঙ্গে কথা বলব। ওদের কাছ থেকে যদি এমন কিছু শিখতে পারি, যেটি আমাদের জন্য ভালো, সেটি তো দারুণ ব্যাপার। উপমহাদেশীয় কন্ডিশনে ওরা অন্য পর্যায়ের ফাস্ট বোলার পাচ্ছে—এটা তো আমাদের জন্য প্রেরণারই।

জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৮০ ম্যাচে ৯৬ উইকেট শিকার করা তাসকিন আরও বলেন, গত ২-৩ বছর ধরেই বোলিংয়ে উন্নতির প্রক্রিয়া চলছে। এখনো অনেক কিছু শেখার বাকি। তবে আগের চেয়ে উন্নতি তো হয়েছেই। দেশি–বিদেশি কোচরা অনেক সাহায্য করছেন। ভবিষ্যতে বিশ্বমানের একজন বোলার হওয়া আমার স্বপ্ন।

২৬ বছর বয়সী এ পেসার আরও বলেন, ফাস্ট বোলাররা সব সময় বোলিং সহায়ক উইকেটে খেলতে চায়। আশা করছি মিরপুরে স্পোর্টিং উইকেট হবে, যেখানে ব্যাটসম্যান-বোলার উভয়েই সুবিধা পাবে। কন্ডিশন যেমনই থাক, বোলার হিসেবে ওই কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। সব কন্ডিশনে যাতে সেরাটা দিয়ে ভালো করতে পারি, এটাই আমার চ্যালেঞ্জ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »