নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারি করোনাভাইরাসের টিকা নিতে রাজি নন ভারতীয় তারকা ক্রিকেটার মুরালি বিজয়। জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলতে রাজি নন এই তারকা ক্রিকেটার। তাই ক্রিকেট থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে রাখলেন ভারতীয় তারকা এই ওপেনার।
করোনাকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যকে ই-মেইল পাঠিয়ে কঠোর কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুসারে প্রত্যেকটি দল জৈব সুরক্ষা বলয়ে থেকে মাঠে পারফর্ম করছে। কিন্তু কোনোভাবেই জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলতে রাজি নন মুরালি বিজয়।
ভারতের হয়ে ৬১ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৩ হাজার ৯৮২ রান আর ১৭টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০৮ রান সংগ্রহ করেন মুরালি বিজয়।
২০১৮ সালের ডিসেম্বরের পর থেকে ভারতীয় দলের বাইরে থাকা মুরালি বিজয় ঘরোয়া ক্রিকেটে বাধ্যতামূলক করোনা টিকা নিতে রাজি নন। এ ব্যাপারে তিনি নির্বাচকদেরও জানিয়েছেন।
টিকা নিতে ও ইতস্তত বোধ করছে। বোর্ডের নির্দেশ অনুসারে, প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে। কিন্তু বিজয় তাতে রাজি নয়। তাই তামিলনাড়ুর তরফে ওকে দলে নেওয়া হয়নি।
