ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে যুক্ত হলেন চন্দরপল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেছেন অনেক আগেই। এবার দেশটির নতুন দায়িত্বে নিযুক্ত হলেন শিবনারায়ন চন্দরপল। এই ব্যাটসম্যানের হাতে গুরুদায়িত্ব সপে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দেশটির যুবা দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন কিংবদন্তি এই ব্যাটার।

আগামী ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বড় মঞ্চকে সামনে রেখে ১৫ থেকে ২৮ নভেম্বর হাই-পারফরম্যান্স ক্যাম্প করছে ক্যারিবিয়ান যুবারা। আর সেখানেই তাদের টেকনিক পরিপক্ব করার দায়িত্বে থাকবেন চন্দরপল।

এই ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেন,”শিবের ক্রিকেটীয় জ্ঞান অসাধারণ। কোচিং স্টাফে সে যোগ দেয়াতে দারুণ হয়েছে। স্যার কার্টলি অ্যামব্রোসও আমাদের সঙ্গে আছেন। সব কোচই বেশ দারুণ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »