দ্রুতই টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্যই টি-টোয়েন্টি থেকে ভারতের হয়ে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়লেও খেলবেন তিনি। যদিও মুশতাক আহমেদের ধারণা, দ্রুতই টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন কোহলি।

২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় কোহলির। এই সংস্করণে ভারতের জার্সিতে খেলেছেন ৯৪ ম্যাচ। যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন ৫০ টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টিতে এক দশকেরও বেশি সময় পার করা কোহলি, এখনও দলের অন্যতম সেরা পারফরমারদের একজন। তাই তিনি নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে মুশতাক বলেন,”আমি মনে করি, কোহলি খুব শীঘ্রই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবে, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা চালিয়ে যাবে। এই সংস্করণে সে নিজের সবটুকুই দিয়েছে।’’

পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার মনে করেন, দীর্ঘ দিন জৈব-সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলার ফলেই তাদের এই ভরাডুবি হয়েছে।

মুশতাক বলেন,’‘আমি মনে করি, ভারত আইপিএলের কারণেই বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় বিশ্বকাপের আগে তাদের খেলোয়াড়রা এতদিন জৈব-সুরক্ষা বলয়ে থাকার পর ক্লান্ত হয়ে পড়েছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »