বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান হৃদয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন তৌহিদ হৃদয়। অনূর্ধ্ব ১৯ ক্যারিয়ারে ব্যাট হাতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন হৃদয়। জাতীয় দলে ডাক পাওয়ার সংবাদের পরে জানালেন জাতীয় দলকে নিয়ে তার স্বপ্নের কথা।

বয়সভিত্তিকের আঙিনা মাড়িয়ে হৃদয়রা এখন খেলছেন জাতীয় পর্যায়ে। ঘরোয়া ক্রিকেটেও তাদের সরব পদচারণ। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্যদের পারফরম্যান্সও বেশ সমীহ জাগানিয়া। বয়সভিত্তিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফর্ম করে চলেছেন তিনি । ফলে হৃদয়রা চলে এসেছেন জাতীয় দলের ভাবনায়।

হৃদয় জানালেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান তিনি। একই প্রত্যয় তার সাথে যুব বিশ্বকাপ জেতা বাকি সব সদস্যেরও।হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’

যদিও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করে ঝরে পড়ার নজিরও কম নয়। অতীতে যুব পর্যায়ে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া অনেক ক্রিকেটারই জাতীয় দলে থিতু হতে পারেননি। তবে হৃদয়ের সতীর্থ শরিফুল ইসলাম জাতীয় দলেও নজর কেড়েছেন ভালো করেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »