বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দলে নেই মোহাম্মদ হাফিজ। মূলত তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

ব্যাট হাতে সময়টা খারাপ না গেলেও বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাফিজ। যেখানে তাঁর বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ইফতিখার আহমেদ। এদিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে খুশদিল শাহ ও হায়দার আলিকে।

১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ‍দুই ম্যাচ মাঠে গড়াবে ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবে দুদল। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর থেকে মিরপুরে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।

পাকিস্তান- বাবর আজম, শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফেতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক এবং ওসমান কাদির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »