নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরে আসা হচ্ছে না মোহাম্মদ হাফিজের, তরুণদের সুযোগ দিতেই সরে দাঁড়িয়েছেন হাফিজ। হাফিজের বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ধারণা করা হচ্ছে, ইফতিখার আহমেদকে হাফিজের স্থলাভিষিক্ত করা হবে। আগামী ১৯-২২ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এরপর দুই টেস্টের সিরিজের প্রথমটি চলবে ২৬-৩০ নভেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট হবে ঢাকায়, ৪-৮ ডিসেম্বর। বাংলাদেশ থেকে দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে বাবর আজমের দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির জাতীয় স্টেডিয়ামে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন দুই মেরুতে দাঁড়িয়ে আছে দুই দল। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচে জিতে ফর্মে থাকা পাকিসাত্ন উঠে গেছে সেমিফাইনালে। অন্যদিকে সুপার টুয়েলভের সকল ম্যাচ হেরে ইতোমধ্যে বাড়ি ফিরেছে এসেছে বাংলাদেশ দল। পাকিস্তানের জন্য অসাধারণ এক বিশ্বকাপ হলেও বাংলাদশের জন্য যেন চরম হতাশাজনক এক টুর্নামেন্ট ছিল এবারের বিশ্বকাপ।
