পাঁচ ম্যাচ জিতেই সেমিতে পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে শতভাগ জয় নিয়েই গ্রুপ পর্ব শেষ করল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ডের দিনে পাকিস্তান সংগ্রহ করে ৪ উইকেটে ১৮৯ রান। জবাবে স্কটল্যান্ড সংগ্রহ করেছে ১১৭ রান।

শেষ দিকে টর্নেডো বইয়ে দেন মালিক। মাত্র ১৮ ফলে পূর্ণ করেন অর্ধশতক। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৮৯ রান। স্কটল্যান্ডের পক্ষে দুইটি উইকেট পান গ্রেভস।

বড় লক্ষ্যের জবাব দিতে নেমেই ৪১ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অপেক্ষাকৃত দুর্বল দলটি। পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন মাইকেল লিস্ক ও রিচি বেরিংটন। লিস্ককে বোল্ড করে এই জুটি ভাঙেন শাহীন আফ্রিদি। সতীর্থদের সমর্থন না পেলেও একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন রিচি। ৩৪ বলে অর্ধশতক পূরণ করেন এই স্কটিশ ব্যাটার। তবে রিচির একার পক্ষে দলকে জেতানো সম্ভব ছিল না। নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে রান। ফলে পাকিস্তান পায় ৭২ রানের জয়।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এটি পাকিস্তানের টানা ১৬তম জয়। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেও শতভাগ জয় নিয়েই সেমিফাইনাল খেলবে পাকিস্তান।

পাকিস্তান ১৮৯/৪ (২০ ওভার)
বাবর ৬৬, মালিক ৫৪*, হাফিজ ৩১, রিজওয়ান ১৫, ফখর ৮;
গ্রেভস ২/৪৩, হামজা ১/২৪, শরীফ ১/৪৩।

স্কটল্যান্ড ১১৭/৬ (২০ ওভার)
রিচি ৫৪* জর্জ ১৭, লিস্ক ১৪;
শাদাব ৪/১৪।

পাকিস্তান ৭২ রানে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »