এমন অভিজ্ঞতা কখনোই চাননি বাউচার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে পৌছাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নেট রান রেটে পিছিয়ে থাকায় সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হলো প্রোটিয়াদের। আর এটাকেই তিক্ত অভিজ্ঞতা বলছেন দলটির হেড কোচ মার্ক বাউচার।

গতকাল শনিবার (৬ নভেম্বর ) বাঁচা-মরার ম্যাচে রাসি ভ্যান ডার ডুসেন ও অ্যাইডেন মার্করামদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৩১ বা তার চেয়ে কম রানে রুখে দিতে হতো প্রোটিয়াদের। সেই সমীকরণ মেলাতে পারেননি অ্যানরিখ নরকিয়া-কাগিসো রাবাদারা। তাতে এই ম্যাচে জয় পেয়েও সুপার টুয়েলভ থেকে বাদ পড়ল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সের বিশ্লেষণ করে বাউচার বলেন,”বিশ্বকাপ মিশন শেষে এটা সফলতা নয়। কারণ, আপনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এটা একটা তিক্ত অভিজ্ঞতা। প্রথম ম্যাচে হারার পর চাপের মধ্যেও পুরো টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি। অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, বর্তমানে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা দলকে আমরা হারিয়েছি।”

কঠিন এক সমীকরণে শেষ ম্যাচে জয় পেলেও সেমিফাইনালের সমীকরণ মেলাতে পারেনি আফ্রিকা।

বাউচার বলেন,”এটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। আমরা জানতাম আজকে আমাদের কী করতে হবে। তবে আমাদের জন্য খুবই কঠিন সমীকরণ ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »