নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চোটের কারণে বাদ পড়েন সাকিব আল হাসান। আর এই চোটের কারণেই সাকিব অনিশ্চিত আসন্ন পাকিস্তান সিরিজেও। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গত ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের দায়িত্ব পালন করেছেন। ম্যাচ শেষে তাকে দুই দিনের বিশ্রাম দেওয়া হয়। পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় সাকিব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। এবার অনিশ্চয়তা পাকিস্তান সিরিজে অংশ নেওয়া নিয়েও।
পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে সাকিবের ৩ সপ্তাহ সময় লাগবে। টি-টোয়েন্টি সিরিজে তাই তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফিট হয়ে উঠলে খেলতে পারেন টেস্টে।
শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন,’‘সুস্থ হয়ে মাঠে ফিরতে সাকিবের অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। টেস্টে খেলতে পারে।”
