মুজিবকে ফিট করতে নিজেদের ‘ফিজিও’ দিতেও রাজি অশ্বিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৬৬ রানের সহজ জয় পেলেও ভারতের ভাগ্য এখন নির্ভর করেছে আফগানিস্তানের উপর৷ আর সেই ভাগ্য নিজেদের দিকে ফেরাতে নিজেদের ফিজিও পাঠিয়ে আফগানিস্তানকে সাহায্য করতেও রাজি রবিচন্দ্রন অশ্বিন৷

নিজেদের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করলে হবে না ভারতের! সমীকরণের সবচেয়ে বড় নির্ণায়ক হয়ে উঠেছে আফগানিস্তান ক্রিকেট দল৷ ভারত ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। তাদের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ খুবই সহজ৷

ভারতের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে জিততেই হবে৷ আর তা বেশ ভালো করেই জানেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ তাই তো মজার ছলে আফগানিস্তানকে শুভকামনাও জানিয়ে রাখলেন তিনি৷

আফগানিস্তানের প্রধান অস্ত্র স্পিন স্তম্ভ মুজিব উর রহমান আছেন ইঞ্জুরিতে৷ আর নিউজিল্যান্ড ম্যাচের আগে সেই মুজিব উর রহমানকে সারিয়ে তুলতে নিজেদের ফিজিও পাঠাতেও প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন৷

সংবাদ সম্মেলনে অশ্বিন বলেছেন,”ক্রিকেট মজাদার একটি খেলা৷ আফগানিস্তান অনেক ভালো ক্রিকেটও খেলছে। আমাদের যাবতীয় আশা এখন তাদের উপরেই নির্ভর করছে। নিউজিল্যান্ড ম্যাচের জন্য তাদের প্রতি শুভকামনা রইল। সত্যিই যদি মুজিবকে মাঠে নামানোর জন্য আমরা ফিজিও দিয়ে সাহায্য করতে পারতাম তবে বেশ ভালোই হতো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »