নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সহজ গ্রুপে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। আসন্ন বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেতে বাছাইপর্ব উতরাতে হবে সালমা-জাহানারাদের।

চলতি মাসের ২৪ তারিখ হতে জিম্বাবুয়ের মাটিতে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। জিম্বাবুয়ের ৪টি মাঠে ১০ দল নিয়ে দুই গ্রুপের সমন্বয়ে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচ।

বি’ গ্রুপে বাংলাদেশ দলের সঙ্গে আছে পাকিস্তান, থাইল্যান্ড, আমেরিকা ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপ ‘বি’ গ্রুপের চাইতে তুলনামূলক শক্তিশালী। এই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দল। নারীদের এই বিশ্বকাপে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই চার দলের সাথে দুইটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার সিক্সে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »