নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন রবি শাস্ত্রী এটা এক প্রকার অনুমেয় ছিল। তবে আলোচনা শুরু হয় কে হচ্ছেন বিরাট কোহলিদের পরবর্তী কোচ। সেই তালিকায় সবার উপরে ছিলেন রাহুল দ্রাবিড়। অবশেষে ভারতের সাবেক এই অধিনায়ককে প্রধান কোচের দায়িত্ব দিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এর আগে ২০১৬ সালে কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরের বছর কুম্বলে দায়িত্ব ছাড়লে আবারও দ্রাবিড়কে ডেকেছিল বিসিসিআই।
এবার বছর চারেক পর আবারও ভারতের প্রধান কোচ হওয়ার সুযোগ আসে তবে আর সুযোগ হাতছাড়া করেননি দ্রাবিড়। এর আগে তরুণ ও উঠতি ক্রিকেটারদের নিয়ে কাজ করা উপভোগ করেন বলে প্রধান কোচের দায়িত্ব নিতে অনাগ্রহী ছিলেন দ্রাবিড়।
