নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পেছনে দাঁড়িয়ে একাধিক বিশ্ব রেকর্ড করেছেন তিনি, এবার সেই ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন পাকিস্তানের উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান।
চলতি বছরে উইকেটের পিছনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সবথেকে বেশি শিকার রয়েছে তার দখলেই। চলতি বছর এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট রক্ষক হিসেবে মোট 39 টি স্বীকার করেছেন মহম্মদ রিজওয়ান। বিশ্বকাপে এখনও কয়েকটি ম্যাচ বাকি রয়েছে, স্বাভাবিকভাবেই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তার কাছে।
২০১৬ সালে উইকেটের পেছনে দাঁড়িয়ে মোট ৩৯ টি স্বীকার করেছিলেন ধোনি। যা এখনও পর্যন্ত যেকোনো উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ। এই বছর ইতিমধ্যেই ৩৯টি শিকার হয়ে গিয়েছে মহম্মদ রিজওয়ানের, এবার ধোনিকে টপকে যাওয়ার সুযোগ তার কাছে।
