নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমির উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়। গেল বুধবার (২৭ অক্টোবর) রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া দল এবং রানার্সআপ হয়েছে সুফিয়া কামাল দল।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। এসব দলে অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়াড়। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জাহান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল।
